২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের গাড়িচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের এক গাড়িচালক পটুয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 07:35 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মিজানুর রহমান (৩০) নামে ওই যুবককে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব সদর দপ্তরের উপ পরিচালক রুম্মন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনেক হত্যাকাণ্ডের আসামি কাউন্সিলর নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়ে পশ্চিমবঙ্গের কারাগারে রয়েছেন।

নজরুল ও চন্দন সরকারসহ সাতজনকে গত ২৭ এপ্রিল অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। এরপর পালিয়ে যান নূর হোসেন।

এরপর গত ১৪ জুন কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইআঁটির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ।

সাত খুনের মামলায় নূর হোসেনের বেশ কয়েকজন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে র‌্যাবের তিন কর্মকর্তাও গ্রেপ্তার রয়েছেন।