২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ ওসমান গণি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়াহাট থেকে একটি তিন রাউন্ড গুলি ভর্তি রিভলবারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওসমান পুলিশ হত্যাসহ বেশ কিছু মামলার পলাতক আসামি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হাসান।

“গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার ওসমান ২০১০ সালে মিরসরাই থানার এএসআই বোরহান হত্যা মামলার প্রধান আসামি।”

তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা থাকার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা নাঈম বলেন, “শুক্রবার করের হাট ফরেস্ট এলাকায় গোলাগুলির ঘটনার সঙ্গেও ওসমান জড়িত ছিল।”

ওসমান ভোলাকিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে বলে জানান তিনি।