২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর মনিরকে লিবিয়াতেই দাফন

লিবিয়ায়  নিহত বাংলাদেশিদের লাশ ফেরত আনা হচ্ছে না, যার মধ্যে রয়েছেন নরসিংদীর বেলাব উপজেলার মনির জাহাঙ্গীর।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 07:11 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

শুক্রবার জুম্মার নামাজের পর লিবিয়াতেই মনিরসহ পাঁচ বাংলাদেশির লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।

উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দিঘলদী কান্দাপাড়া গ্রামের কৃষক ফুল মিয়ার বড় ছেলে মনির দেড় বছর আগে জমি বিক্রি করে লিবিয়া যান।

মনির হোসেন ওরফে জাহাঙ্গীরকে হারিয়ে এখন শোকের মাতম তার পরিবারে। শোক কাটিয়ে পরিবারের সদস্যদের আকাঙ্কঅ ঙ্খা ছিল নিজ হাতে স্বজনের লাশ দাফন করবে। কিন্তু লিবিয়াতেই মনিরের দাফন হওয়ায় শেষবারের মতো দেখা থেকেও বঞ্চিত হয়েছেন তারা।

আবু হেনা মোরশেদ জামান বলেন, “আগামী এক মাস লিবিয়ায় সমস্ত ফ্লাইট বন্ধ থাকা ও সে দেশের মর্গে কোনো জায়গা না থাকায় শুক্রবার জুম্মার নামাজের পর পাঁচ বাংলাদেশির লাশ যথাযথ মর্যাদায় দাফন করা হয়েছে।”

মনির বৈধ পথে বিদেশ গিয়ে থাকলে বাংলাদেশ সরকারের নীতি অনুযায়ী বীমার টাকা এবং লিবিয়ার সরকারের কাছে তার কোনো পাওনা থাকলে তা উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মনিরের মা শাহানাজ বলেন, “আমার এই অভাবের সংসারে মনিরই একমাত্র কার্মজীবী ছিল। এখন থেকে আমার আর কেউ রইল না।”

দেড় বছর আগে বাবার জমি বিক্রি করে মনির লিবিয়া গিয়েছিল বলেও জানান তিনি।

গত মঙ্গলবার লিবিয়ার ত্রিপোলির সেরাজ এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে মনিরসহ দুই বাংলাদেশি নিহত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে নিহত হয় আরো তিনজন।