২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফেনী সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 06:38 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল পথের ফেনী সদর উপজেলার কালিদহ রেল স্টেশন ব্রিজের কাছে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা স্টেশন কর্মকর্তাদের খবর দেয় বলে জানান ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই)মেসবাউল আলম।

ঘটনাটি রেলওয়ে জিআরপি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জিআরপি পুলিশ জানায়, নিহত যুবকের মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

লাশের পরনে লুঙ্গি ও শার্ট ছিল এবং লাশের পাশে একটি বাজারের ব্যাগে কিছু কাপড় পাওয়া গেছে বলেও জানায় জিআরপি পুলিশ।

পুলিশ ধারণা করছে ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।