ভারতে পাচারকালে বেনাপোলে আটক ২১
ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে শিশু ও নারীসহ ২১ জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট, যশোর ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে পুটখালি বিজিবির টহলদল অভিযান চালিয়ে এদের আটক করে।
বিজিবি দুপুরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
