২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল নোটসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় জাল নোটসহ দুই জনকে ধরে পুলিশের দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 12:14 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বাকলিয়া থানার এসআই সুজন বড়ুয়া জানান, শনিবার সকালে চেয়ারম্যানঘাটা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- সোহেল খান মিল্টন (৩৫) ও শেখ আজমীর (২১)।

এসআই সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি দোকান থেকে মালামাল ক্রয় করে জাল নোট দেয় তারা। এ সময় স্থানীয়রা বুঝতে পেরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

“তাদের কাছ থেকে একহাজার টাকার পাঁচটি নোট জব্দ করা হয়।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।