ফরিদপুরের এক পরিবারের ৭ জনের গায়েবানা জানাযা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মায় লঞ্চে থাকা ফরিদপুরের সদরপুরের একই পরিবারের নিখোঁজ সাতজনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমআর নামাজের পর সাতরশি তালুকদার বাড়ি মাঠে তাদের জানাযা হয়।
নিখোঁজরা হলেন- সদরপুর উপজেলার সাতরশি গ্রামের মোহাম্মাদ মাতুব্বরের মেয়ে ফরিদা আক্তার শিমু, ছেলে সোবাহান মাতুব্বর (৩৫), শিমুর স্বামী রুবেল, তাদের সন্তান ফাইজা (৭) ও ফাতেহা (৩), সোবহানের স্ত্রী জিয়াসমিন আক্তার (২৫) ও তাদের সন্তান ইভান (৭)।
জানাযায় সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফরসহ কয়েকশ মানুষ অংশ নেয়।
শেষে নিখোঁজদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
