মাগুরায় পুকুরে যুবকের লাশ
মাগুরা শহরে একটি পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশরাফ ওই এলাকার মৃত আকবর হোসেনর ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
স্থানীয়দের উদ্ধৃত করে এসআই মিজানুর আরো জানান, বৃহস্পতিবার দুপুরে আশরাফ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
