২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুরিয়ারের পার্সেলে ৪৫০০ ইয়াবা

রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে পার্সেলের ভেতরে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:40 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

র‌্যাব-৩ এর মেজর কামরান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই কুরিয়ার সার্ভিসের কার‌্যালয়ে অভিযান চালানো হয়।

“কুরিয়ার সার্ভিসের একটি পার্সেলের ভেতরে সাড়ে চার হাজার ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রাম থেকে সেগুলো ঢাকায় আসে।”

ওই পার্সেলের প্যাকেটে প্রেরকের কোনো নাম ঠিকানা ছিল না। প্রাপক হিসাবে একজনের নাম ও ফোন নম্বর থাকলেও তদন্তের স্বার্থে র‌্যাব তা প্রকাশ করছে না।