২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবা গ্রুপের শ্রমিকদের পক্ষে বিশিষ্টজনরা

বেতন না পেয়ে অনশনে থাকা তোবা গ্রুপের পাঁচ পোশাক কারখানার ১৬০০ শ্রমিকের পক্ষে কর্মসূচি নিয়ে নামছে বিশিষ্টজনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 10:34 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

মঙ্গলবার তাদের মানববন্ধন ও সমাবেশ থেকে তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিনের চেষ্টার প্রতিবাদও জানাবেন তারা।

মঙ্গলবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের প্রধান ফটকে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হবে বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমাবেশে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সুলতানা কামাল, খুশি কবির, আনু মুহাম্মদ ছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত থাকবেন।

তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন তার মালিকানাধীন তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের মামলায় কারাগারে রয়েছেন।

সম্প্রতি তার জামিন হলেও হাই কোর্টের সেই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে রাষ্ট্রপক্ষের এক আইনজীবী জানিয়েছেন।

তোবা গ্রুপের শ্রমিকদের অভিযোগ, দেলোয়ারকে কারামুক্ত করতেই তাদের তিন মাসের বেতন না দিয়ে আটকে রেখে জটিলতা তৈরি করা হয়েছে।

বেতন না পেয়ে ঈদের আগের দিন রাজধানীর বাড্ডায় কারখানা ভবনে অনশনে বসে তোবা পোশাককর্মীরা। তাদের সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোও যোগ দিয়েছে।

তোবার শ্রমিকদের দুই মাসের বেতন বুধবার পরিশোধের আশ্বাস দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে তাদের সেই আশ্বাসে ভরসা না করে অনশন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।

তোবার শ্রমিকদের জন্য অর্থ ‘ধার’ করছে বিজিএমইএ

বিজিএমইএর ঘোষণা প্রত্যাখ্যান তোবাকর্মীদের

তোবা গ্রুপের দেলোয়ারের জামিনের বিরুদ্ধে আপিল হচ্ছে