২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমেশ্বরীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নেত্রকোনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 08:10 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সোমবার বিকালে উপজেলার চড়মোক্তারপাড়া এলাকায় সোমেশ্বরী নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত আতাউল হক সাজিন (১৪) ময়মনসিংহ জেলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের দুবরাজপুর গ্রামের এমদাদুল হক সরকারের ছেলে।

দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ঈদ উপলক্ষে চড়মোক্তারপাড়া ফুফুর বাড়িতে বেড়াতে যায় সাজিন। রোববার দুপুরে বাড়ির পাশের সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে যায়।

এরপর থেকে স্থানীয়রা  এবং ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু করে। সোমবার বিকালে স্থানীয় এক যুবক সাজিনের মৃতদেহ উদ্ধার করে।