২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিখোঁজ ২ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 03:41 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

হাতিয়া থানার ওসির সৈয়দ ফজলে রাব্বী জানান, সোমবার বেলা আড়াইটার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচর এলাকায় মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এরা হলেন, হাতিয়ার গুলির চরের বাসিন্দা শাহরাজ (২২) ও নূর ইসলাম (২৫)।

হাতিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন জানান, শনিবার ভোরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২২ জন মাঝিমাল্লাসহ ডুবে যায় স্থানীয় রহিম মাঝির মাছ ধরার ট্রলার। তাৎক্ষণিকভাবে আশপাশের ট্রলার এসে ২০ জনকে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন শাহরাজ ও নূর ইসলাম।