চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
পুলিশের ওপর হামলা ও দ্রুত বিচার আইনের দুই মামলায় চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আহমদ আলী খান মুক্তি (৪২) হালিশহর থানা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক।
রোববার সকালে হালিশহর বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হালিশহর থানার ওসি শাহজাহান কবীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মুক্তি পুলিশের ওপর হামলা ও দ্রুত বিচার আইনের দুটি মামলার পলাতক আসামি।”
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মী এই জামায়াত নেতা দীর্ঘদিন পলাতক ছিলেন বলেও জানান ওসি।
