২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠীর নলছিটি উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হন একজন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 05:06 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার বেলা ২টার দিকে উপজেলার তিমীরকাঠী জিরো পয়েন্ট এলকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন তারেক (২০) বলে জানালেও আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নলছিটি থানার পরিদর্শক মো. মাকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।

পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তারেকের মৃত্যু হয়।

দুর্ঘটনর পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।