২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসচাপায় দাদা-নাতি নিহত

ময়মনসিংহের নান্দাইলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দাদা-নাতি নিহত হয়েছে, আহত হয় ওই পরিবারের আরো দুইজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 04:52 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নান্দাইল উপজেলার দরিল্যা গ্রামের আবু সিদ্দিক (৫৫) ও তার নাতি আবু রায়হান (০৫)।

আহত হয়েছেন আবু সিদ্দিকের পুত্রবধূ ও নাতনি। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম জানান, কানারামপুর এলাকায় কিশোরগঞ্জ অভিমুখী বেপরোয়া গতির একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু সিদ্দিক ও আবু রায়হান মারা যান। আহত হন আবু রায়হানের মা ও বোন।

তাক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

দুর্ঘটনার পর বাসসহ চালক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে বলে জানান তিনি।