২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পলাতক আসামিসহ গ্রেপ্তার ২০

বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 12:57 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের দুটি দল এ অভিযান চালায় বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান।

রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকার ইউসুফ শেখ, সদর উপজেলার দেওয়ানবাটি এলাকার হালিম হাওলাদার এবং গোবরদিয়া গ্রামের সাগর হাওলাদার।

পুলিশ জানায়, গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার দায়ে ইউসুফকে আদালত সাড়ে তিন বছরের সাজা দেয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের সাজা পায় হালিম ও সাগর। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

গ্রেপ্তার বাকিদের মধ্যে সাত জন জুয়াড়ি এবং ১০ জন নিয়মিত মামলার পলাতক আসামি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।   

এদেরমধ্যে সাত জন হলেন- দিপংকর সাহা, রেজাউল করিম, হাফিজুর রহমান, রুপ কুমার সাহা, সেলিম শেখ, জালাল শেখ ও তাপস রায়। এরা বাগেরহাট শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা ও বেশ কয়েক সেট তাস উদ্ধার করা হয়। শহরের রেলরোডের একটি বাড়িতে তারা জুয়া খেলছিল।”