২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁড়ির অস্ত্র লুট মামলার আসামি গ্রেপ্তার

ঘটনার ষোল বছরেরও বেশি সময় পর সাতক্ষীরার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির অস্ত্র লুটের মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 10:23 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুরের নিজ বাড়ি থেকে রবিউল ইসলাম সরদারকে (৫০) গ্রেপ্তার করা হয়। রবিউল ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আহত রবিউলকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, ১৯৯৭ সালে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ি থেকে কমান্ডো স্টাইলে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম সরদার পলাতক ছিলেন।

সম্প্রতি বাড়ি ফিরে এলে গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।

ওসি বলেন, “এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুঁড়লে রবিউল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।”

পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, তিনটি বন্দুকের গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করে।