নোয়াখালীতে স্কুলছাত্র খুন
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে হিরাপুর গ্রামে বাড়ির পাশে সৌরভ হোসেন পিয়াসের লাশ পাওয়া যায়। পিয়াস স্থানীয় আলী আকবর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, হিরাপুর গ্রামের নূর ইসলাম বাবুলের ছেলে পিয়াসের সঙ্গে শুক্রবার বিকালে মার্বেল খেলা নিয়ে একই এলাকার কয়েকজন ছেলের ঝগড়া হয়।
শুক্রবার সন্ধ্যার পর থেকে পিয়াসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকালে বাড়ির পাশে একটি নির্জন ঝোপের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়।
ওসি আবদুস সামাদ জানান, পিয়াসের গলায় বৈদ্যুতিক তার জাতীয় কিছু পেঁচিয়ে, চোখ উপড়ে ও গোপনাঙ্গ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
নিহতের পবিবারের অভিযোগ, মার্বেল খেলা নিয়ে ঝগড়ার জেরেই পিয়াসকে হত্যা করা হযেছে।
