জামালপুরে বাস চাপায় ১ ব্যক্তি নিহত
জামালপুর সদর উপজেলায় এক ভ্যান চালক বাস চাপায় নিহত হয়েছেন।
নিহত আব্দুল হকের (৪৫) বাড়ি সদরের কোচগড় গ্রামে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুত বেগে আসা একটি বাস আব্দুল হকের ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
