সিলেটে সিঁড়ি থেকে পড়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু
সিলেটে নিজের বাসার সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন পুলিশের এক পরিদর্শক।
তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লিয়াঁজো অফিসার ছিলেন। এর আগে তিনি সুনামগঞ্জে ডিবি পুলিশসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।
সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পাওয়া মিলুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
হাসপাতালের চিকিৎসক আরিফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
