গাজায় হামলার প্রতিবাদে শেরপুরে মানব বন্ধন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শত শত বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে সন্ত্রাস ও আগ্রাসনবিরোধী মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি হয়।
এতে শেরপুর প্রেসক্লাব, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ, প্রাথমিক শিক্ষক সমিতি, শিশু-কিশোর সংগঠন পাতাবাহার, খেলাঘর আসর, উদীচী শিল্পীগোষ্ঠী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, সাংবাদিক সাবিহা জামান শাপলা, পুরোহিত কমল চক্রবর্তী, শিক্ষক আবুল কালাম আজাদ, দন্ত চিকিৎসক আব্দুস সালাম, কবি তালাত মাহমুদ ও শিশু সংগঠক মমিনুল হক।
সমাবেশে বক্তরা এই বর্বরোচিত হামলা ও গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করে তা বন্ধের দাবি জানান।
পাশাপাশি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে যুদ্ধাপরাধের দায়ে তার বিচার করার জন্য বিশ্ব শক্তির প্রতি আহ্বান জানান তারা।
