ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের তারাকান্দায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই প্রাইভেটকার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
নিহতরা হলেন ওমান ফেরত কাওসার ও প্রাইভেটকার চালক শাহিন।
প্রাইভেটকার যাত্রীরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী কাওসারকে নিয়ে নেত্রকোনার আটপাড়ার বাড়িতে ফিরছিলেন বলে ওসি জানিয়েছেন।
গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি জানান, নেত্রকোনার জারিয়া থেকে ময়মনসিংহগামী একটি বাস কাশিগঞ্জ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ওই প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
