২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোড় নিতে গিয়ে বাস চাপা দিল অটোরিকশাকে, নিহত ১

পাবনার সাঁথিয়ায় বাস চাপায় একজন নিহত ও আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2014, 10:54 AM

Updated : 13 Oct 2022, 12:22 PM

নিহত আবদুর রাজ্জাক (৩২) আমিনপুর থানা এলাকার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।

পাবনার আমিনপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুরে ইউনিয়নে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত কারো নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকালে পাবনা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী সোলা পরিবহনের একটি বাস কাশিনাথপুর এলাকায় দ্রুতগতিতে মোড় নেয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকে বেশকয়েকটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে তিনটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন।

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।