বাসের ধাক্কায় মা-মেয়েসহ ৩ অটোরিকশা আরোহীর মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় তিন অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন- অটোরিকশা চালক আবদুস সালাম (২৫), যাত্রী রোকসানা বেগম (৩৫) ও তার মেয়ে মিম (১০)।
নিহতরা সবাই সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
তিনি বলেন, হবিগঞ্জ থেকে সিলেটগামী বাসটি বিপরীতমুখী অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
