দুদক সচিবের দায়িত্বে খালিদ
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হুমায়ুন খালিদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা আদেশে আরো চার অতিরিক্ত সচিব এবং ছয় যুগ্ম-সচিবের দপ্তর বদল করেছে।
পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. জহির উদ্দিন আহমেদকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস শাহীন আহমেদ চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আখতার হোসেন ভূইয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব ফারুক আহমেদকে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক মো. নেপুর আহমেদকে বন শিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক করা হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক জাবেদ আহমেদকে দুর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক এবং, চিনি ও খাদ্য শিল্প করপোরশেনর পরিচালক শহিদুল ইসলামকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের পরিচালক প্রিয় জ্যোতি খিসাকে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব এস এম আবু তাহেরকে বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
