২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় ভটভটি যাত্রী নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ভটভটি যাত্রী নিহত হয়েছেন, আহত হন চারজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 03:28 PM

Updated : 01 Sep 2026, 12:51 PM

রোববার উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের কাছে কলেজ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক মুজিবুল ইসলাম জানান, সাঘাটার বোনারপাড়া থেকে রাঘবপুরগামী একটি যাত্রীবাহী ভটভটি কলেজ রেলগেট পার হচ্ছিল। এ সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী ২৪ ডাউন লোকাল ট্রেন ভটভটিকে ধাক্কা দেয়।

এতে ভটভটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়।

দুর্ঘটনার ভটভটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।