চট্টগ্রামে আগুনে পুড়লো বসত ঘর
চট্টগ্রামের বাকলিয়ার রাহাত্তারপুলে আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রাহাত্তার পুলসংলগ্ন নুর নগর বড় কবরস্থান এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, আগুন দ্রুত পাশের আরও পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুনে বিভিন্ন মালিকের পাঁচটি ঘরের প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
