নারীসহ ৩ ‘প্রতারক’ আটক
অর্থ হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগে সাভার থেকে নারীসহ তিন ‘প্রতারককে’ আটক করেছে পুলিশ।
এরা হলেন- সজিব (২৪) এবং তার দুই সহযোগী শান্তু (২১) ও সুমি আক্তার (৪০)।
তিন জনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
ওসি কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চক্রের প্রধান সজিব। তারা ধসে পড়া রানা প্লাজার সামনের নির্জন এলাকায় সন্ধ্যার পর থেকে অবস্থান নিয়ে থাকে। নিরীহ সহজ-সরল লোকেরাই তাদের টার্গেট।
“সহজ-সরল লোক দেখলেই সুমি তাদের সঙ্গে বিভিন্ন সাহায্য চাওয়ার ভান করে কথা বলে। এ সময় চক্রের বাকি দুই জন মিথ্যা অভিযোগ তুলে তাদের অর্থকড়ি লুটে নেয়।”
ওসি জানিয়েছেন, ঈদকে সামনে রেখে এ ধরনের একাধিক প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
