স্বর্ণবার পাচারে ইমাম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ কায়রো থেকে ফেরা এক যাত্রীকে আটক করা হয়েছে, যিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মচারী।
ফাইল ছবি
এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১৮শ গ্রাম ওজনের স্বর্ণ বারগুলো পাওয়া যায়, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮০ লাখ টাকা।
এএসপি আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরের দিকে টার্কিস এয়ারওয়েজের একটি বিমানে করে মিসরের রাজধানী কায়রো থেকে ঢাকায় আসেন আসলাম। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় আমরা তাকে তল্লাশি করি।”
গত ৫ জুলাই আসলাম মিশর যান বলে পুলিশকে জানিয়েছেন। তাকে আরো জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এএসপি আমিন।
