২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোরাকারবারীর’ হামলায় বিজিবি সদস্য আহত

নওগাঁর ধামইরহাটে চোরাচালান ঠেকাতে অভিযানে গিয়ে ‘মাদক ব্যবসায়ীর’ অস্ত্রের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 09:01 AM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বস্তাবর ক্যাম্পে মেইন পিলারের কাছে এ হামলায় আহত নেসার উদ্দিনকে (২০) নজিপুর বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বস্তাবর ৪৬ বিজিবি ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে জোতওসমান গ্রামের মাদক ব্যবসায়ী ফেরদৌস ও হাবিরের নেতৃত্বে একদল লোককে দুই বস্তা মদ ও ফেন্সিডিল নিয়ে পালানোর সময় বিজিবি সদস্যরা ঘিরে ফেলে। এ সময় ফেরদৌস ও হাবিব এক হয়ে বিজিবি সদস্য নেসারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিজিবির ৪৬ পত্নীতলা ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান।