২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় হিউম্যান হলারের নিয়ন্ত্রণ হারিয়ে এক চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার বিকালে চান্দগাঁও সামান্ত সিএনজি স্টেশনের সামনে এ ঘটনায় নিহত হন শিমুল বড়ুয়া (৩৫)।

চান্দগাঁও থানার এসআই আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার সামান্ত সিএনজি স্টেশনে গ্যাস নিতে ঢোকার সময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় গাড়িটি একটি গাছের গায়ে ধাক্কা খেলে চালক গুরুতর আহত হয়।

গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।