ফতুল্লায় অপহৃত শিশু চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত এক শিশুকে চাঁপাইনবাবগঞ্জ থেকে থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরের একটি বাড়িতে ইমনকে (৬) পাওয়া যায়।
ইমন ফতুল্লার আবদুল মতিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ইমনকে ফতুল্লার লক্ষ্মীনগর থেকে অপহরণ করা হয়।
তিনি বলেন, “গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে ইমনকে উদ্ধার করে সদর থানা পুলিশ।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাজেমুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
