লক্ষ্মীপুরে যুবলীগকর্মী খুন
লক্ষ্মীপুর সদরে এক যুবলীগকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভাঙ্গা খাঁ এলাকার পূবালী ব্রিক নামের একটি ইটভাটার পরিত্যক্ত ঘরে জসিম উদ্দিনের (২৪) লাশ পাওয়া যায়।
জসিম ভাঙ্গা খাঁ ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী এবং ভাঙ্গা খাঁ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ কে এম সালাহউদ্দিন টিপু নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, দুপুরে পূবালী ব্রিকের শ্রমিকদের পরিত্যক্ত একটি ঘরে জসিমের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের ধারণা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করেছে।
তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
