২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত ভাই-বোন কক্সবাজার থেকে উদ্ধার

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র্যামব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 07:46 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

এরা হলো- আশরাফুল আলম মুন্না (৮) ও তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস সুমাইয়া (৪)। তারা আশুলিয়ার ‍ওষুধের দোকানি ফিরোজ আহমেদের ছেলে-মেয়ে।

দুই শিশুকে অপহরণের ঘটনায় তাদের চাচা আবু সামাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র্যা ব জানায়, গত ২৮ জুন স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে মুন্না ও সুমাইয়াকে নিয়ে যায় সামা। প্রথমে তাদের রংপুরে এবং পরে সেখান থেকে কক্সবাজারে নেয়া হয়। দুই ছেলে-মেয়ের মুক্তির জন্য ফিরোজের কাছে সাত লাখ টাকা দাবি করা হয়।

পরে ফিরোজের অভিযোগ পেয়ে র্যা ব-১ এর একটি দল গত ১৭ জুলাই রাতে কক্সবাজারের রামু থানার কলাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃত দুই শিশুসহ সামাকে গ্রেপ্তার করে।

র্যা বের বিজ্ঞপ্তিতে বলা হয়, “জিজ্ঞাসাবাদে সামা তাদের বলেছে, আশুলিয়া কুণ্ডলবাগ পুকুরপাড় এলাকায় তার বড় ভাইয়ের একটি ওষুধের দোকান রয়েছে। গত চার বছর ধরে তিনি ওই ওষুধের দোকানে কাজ করলেও সম্প্রতি তাকে দোকানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে চলে যেতে বলা হয়।

“এতে অপমানিত হয়ে তিনি এই কু-পরিকল্পনা করেন।”