বেনাপোলে নারী-শিশুসহ আটক ২৭
অবৈধভাবে পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে আটকদের মধ্যে ১৮ পুরুষ, ৭ জন নারী রয়েছেন।
আটকদের বাড়ি নড়াইল, বরিশাল, মাগুরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা ২৩ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করার খবর পেয়ে বিজিবির টহল দল পুটখালি সীমান্তের চরের মাঠ ও দৌলতপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওই থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
