২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে সড়ক হবে: বিজিবি মহপারিচালক

সীমান্তে সড়ক না থাকায় বিজিবির কর্মক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহপারিচালক মেজর জেনারেল আজিজ আহমদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 05:34 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শুক্রবার সিলেটের আখালিয়ায় বিজিবির সিলেট সেক্টর সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ কাজ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মেজর জেনারেল আজিজ আহমদ বলেন, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সড়ক নির্মাণ করবে। এ বছরই  কাজ শুরু হতে পারে, এ ব্যাপারে সরকার খুব আন্তরিক।

এছাড়া সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বাংলাদেশ ও ভারত সরকার আন্তরিক বলে জানান তিনি।

“সীমান্তে হত্যা শূন্যের কোটায় নিয়ে আসতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ভারতও এ ব্যাপারে আশ্বস্ত করেছে। যতদিন সীমান্তে হত্যা পুরোপরি বন্ধ না হবে ততদিন বিজিবি কাজ করে যাবে।”

এর আগে তিনি ৫ ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আটক করা প্রায় সাত কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।