২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাসে শিক্ষকের মেয়ের লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষকের বাসা থেকে তার মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 02:04 AM

Updated : 22 Aug 2022, 06:44 PM

মৃত ফারজানা বিনতে করিম (সোনিয়া) বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নুরুল করিমের মেয়ে।  এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতকোত্তর করেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে বোরহান উল্লাহ ভবনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পারিবারিক কারণে অবসাদগ্রস্ততা থেকে ফারজানা আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা বলছে।  বিকালের কোন এক সময় নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।”

পরিবারের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “মেয়েটি দীর্ঘদিন আগে পড়ালেখা শেষ করলেও কোন চাকরি করতেন না এবং বিয়েও করেননি। এছাড়া পারিবারিকভাবে বিভিন্ন জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অবসাদগ্রস্ততায় ভুগছিলেন।”