আশুগঞ্জ সার কারখানার এমডির বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় নিয়োগের অনিয়মের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ব্রাক্ষণবাড়িয়া সদর সিনিয়র সহকারী জজ আদালতে ক্ষতিগ্রস্তদের পক্ষে এই মামলা করেন ইকবাল হোসেন ও ইয়াদ হোসেন।
মামলায় কারখানার এমডি ছাড়াও বিসিআইসির চেয়ারম্যান, বিসিআইসির পরিচালক (অর্থ), বিসিআইসির পরিচালক (কারিগরী ও প্রকৌশল) ও আশুগঞ্জ সার কারখানার অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (প্রশাসন)ও আসামি হিসেবে রয়েছেন।
পরবর্তীতে কর্মকর্তারা নিয়োগবিধি অমান্য করে বিভিন্ন পদে লোক নিয়োগ দেয়। জেলা কোটা অমান্য করে এবং পুত্রবধূকে টুলস কিপার পদে নিয়োগ দিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
অভিযোগে বলা হয়, ঘুষ গ্রহণের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার কর্মকর্তারা এ নিয়োগ প্রদান করে। ক্ষতিগ্রস্তরা নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ বেআইনি ও অকার্যকর ঘোষণার আবেদন করেছেন।
সদর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার রফিকুল ইসলাম মিল্কি জানান, আদালত ১৯ আগস্ট মামলাটির শুনানির দিন ঠিক করেছে।
