২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অস্ত্রমামলার আসামি গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 08:19 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

গ্রেপ্তারকৃত আবু কালাম ওরফে জমদ্দি (৩৮) উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বউবাজার গ্রামের নুরুল হকের ছেলে।

বুধবার গভীর রাতে আবু কালামকে তার নিজবাড়ি থেকে আটক করে পুলিশ।

চিলাহাটি থানার এসআই সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার একটি অস্ত্র মামলায় র্দীঘদিন থেকে পলাতক ছিলেন কালাম।

“এছাড়াও ডোমারসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস, ছিনতাই, জমি দখল ও মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে ।

বৃহস্পতিবার বিকালে আবু কালামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।