শিবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত সালেহা (৭৫) উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আশিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই রাস্তা দিয়ে দ্রুতবেগে যাওয়া একটি ট্রাক সালেহাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
