প্রশ্নপত্র ফাঁস: পিএসসি কর্মচারী গ্রেপ্তার
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহকারী মাজেদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী সরকার জানান, বুধবার ভোর রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামের শ্রীখাতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে লালমনিরহাট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। মাজেদুল পিএসসি ঢাকা কার্যালয়ে কর্মরত আছেন।
মনসুর আলী জানান, মাজেদুল প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন।
গত ১৮ এপ্রিল লালমনিরহাটে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে তার নাম বেড়িয়ে আসে। এ ঘটনায় পুলিশের গেয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাট সদর থানায় একটি মামলা করে।
ওই মামলায় মাজেদুলের আগে আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়।
