২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

নীলফামারী শহরের একটি ছাত্রী নিবাসে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

নিহত ঝর্ণা রাণী রায় (১৯) নীলফামারী সরকারী অর্নাস কলেজের দর্শন বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। তিনি জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের সুবাস রায়ের মেয়ে।

বুধবার সকালে ছাত্রী নিবাসের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নীলফামারী থানার উপ-পরির্দশক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “ঝর্ণা শহরের কলেজপাড়া এলাকার ‘বৃষ্টি ছাত্রীনিবাসে’ থেকে পড়ালেখা করছিলেন। মঙ্গলবার রাতে তিনি সবার অজান্তে ছাত্রী নিবাসের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

“সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি প্রেমঘটিত কারণে হত্যা করেছেন।”

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।