২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক কেড়ে নিল প্রাণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 12:22 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার নয়াগোলা এলাকায় এ দুর্ঘটনায় মারা যান মঞ্জুর আলী (৫৫)। তিনি সদর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, সকালে মঞ্জুর সাইকেলে করে আমনুরা গ্রামে যাওয়ার সময় নাচোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক নয়াগোলা এলাকায় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।