২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় একটি খালের পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2014, 12:34 AM

Updated : 22 Aug 2022, 06:43 PM

মঙ্গলবার সন্ধ্যায় চানখালী খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পটিয়া থানার এসআই আব্দুল হালিম জানান।

নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর। তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এসআই হালিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পূর্ব আখিয়ায় চানখালী খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।