২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় লরিচাপায় বিজিবি কর্মকর্তা নিহত

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় লরির নিচে চাপা পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 11:04 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

নিহত নায়েক সুবেদার মকবুল হোসেন বিজিবির ১১ ব্যাটালিয়নের অধীন খারনৈ বিওপির কমান্ডার।

 ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম ইমাম হাসান জানান, মঙ্গলবার দুপুরে কলমাকান্দার বাউশাম এলাকায় এ ঘটনা ঘটে।

লে. কর্ণেল ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মকবুল দুপুর ১টার দিকে খারনৈ বিওপি থেকে মোটরসাইকেলে করে বিজিবি ১১ ব্যাটালিয়নের নেত্রকোণা সদর দপ্তরে আসছিলেন। বাউশাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জি চালিত লরি তাকে চাপা দেয়।

“প্রথমে তাকে কলমাকান্দা হাসপাতালে নেয়া হয় এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বিজিবি অধিনায়ক।