ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ
ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন সংস্কৃতিকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ থেকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হয়।
বক্তাদের মধ্যে কয়েকজন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব না হওয়ায় বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করেন।
উদীচী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুনীল ধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি ও গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মাছরাঙা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক শরীফ চৌহান, কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল।
এছাড়া খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক রোজী সেন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অধ্যাপক অ্যালেক্স আলীম, আবৃত্তি শিল্পী রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান ও ফারুক তাহের, শিক্ষক সমিতির নেতা অঞ্চল চৌধুরী, সাংবাদিক বালাগাত উল্লাহ ও নাট্যকর্মী রফিকুল আনোয়ার রাসেল বক্তব্য দেন।
একই দাবিতে বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আহ্বান করেছে চট্টগ্রামের ক্রিয়াশীল বিভিন্ন প্রগতিশীল সংগঠন।
