২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার ঘূর্ণি স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত

মাওয়া ঘাটে পদ্মা নদীর ঘূর্ণি স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েসন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

এ অবস্থা চলতে থাকলে ঈদে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের এজিএম আশিকুজ্জামান জানান, মাওয়া লঞ্চ ঘাট থেকে ১, ২ ও ৩ নং ফেরি ঘাটের কাছে পদ্মায় ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা তীব্র স্রোত লঞ্চ ঘাটের কাছে বাধা পেয়ে আবার উল্টো ফেরি ঘাটের দিকে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। ফলে ফেরি ঘাট এলাকার পদ্মায় প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।

এতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের নিয়মিত ১৬টি ফেরির মধ্যে সাতটি ফ্ল্যাট ফেরি ও দুইটি রো রো ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

বিআডব্লিউটিসির মেরিন অফিসার একেএম শাহজাহান জানান, এ অবস্থা চলতে থাকলে ঈদে ঘরমুখো মানুষের মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি পারাপারে ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

আশিকুজ্জামান আরো জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রীদের পারাপারে ১৬টি নিয়মিত ফেরির পাশাপাশি অতিরিক্ত দুটি ফেরি বহরে যুক্ত করা হচ্ছে।

ইতিমধ্যে কনকচাঁপা নামে একটি ফেরি ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে মাওয়া ফেরি বহরে যুক্ত হয়েছে। অপর একটি রো রো ফেরি ঈদের আগেই বহরে যুক্ত হবে বলে নিশ্চিত করেন তিনি।