ঢাকায় ছিনতাইয়ের টাকাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর এলাকা থেকে ছিনতাই করা লক্ষাধিক টাকা ও ভারতীয় রুপিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার হরতালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি অবস্থান ছিল র্যাব সদস্যদেরও।
এরা হলেন- মাহবুবুল আলম (৩০), মো. বাদশা মিয়া (২৮), মো. মাসুদ রানা (৩৯) ও মো. নয়ন (২৮)।
তাদের কাছ থেকে পাঁচ লাখ ১২ হাজার টাকা, এক লাখ ৩৯ হাজার ভারতীয় রুপি, দুটি মোটর সাইকেল ও কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ জুলাই গুলশানের নিকেতন এলাকার এক ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ছিনতাই হয়।
“আটক চারজনের কাছ থেকে যে টাকা পাওয়া গেছে তার একটি অংশ ওই ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে। বাকি টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”
