গোপালগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা ও পিক আপ ভ্যানের সংঘর্ষে অটোরিকশাটির চালক নিহত হয়েছে।
নিহত ইউনুছ উকিল (৩৫) সদর উপজেলার নিজড়া গ্রামের মোফাজ্জেল উকিলের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল আজিজ জানান, সকাল ৭টার দিকে ডুমদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক ইউনুছ মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
