২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় যুবক নিহত

গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় গাড়ি চাপায় এক যুবক (৩৫) নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 11:30 AM

Updated : 22 Aug 2022, 06:43 PM

সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে কালো ফুল প্যান্ট ও সবুজ ফুল শার্ট রয়েছে।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল পাশা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ‍মৃত্যু হয়।